ব্রেকিং

আনন্দ যেন কোনও ভাবেই দুঃখের কারণ না হয়: বার্তা শান্তনু ঠাকুরের

Wednesday, 21 October 2026 at 01:45 Superadmin
Share
আনন্দ যেন কোনও ভাবেই দুঃখের কারণ না হয়: বার্তা শান্তনু ঠাকুরের
বনগাঁর দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

বন্দে মাতরম সংবাদ, বনগাঁ: 


চোরাবাগান কাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ ও বন্দর দফতরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উৎসবের আনন্দ যেন কোনওভাবেই দুঃখের কারণ হয়ে না ওঠে, সেই বার্তা দিয়ে সমস্ত পুজো উদ্যোক্তাকে নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আবেদন জানান তিনি।


শান্তনু ঠাকুর বলেন, 'চোরাবাগান কাণ্ডের ঘটনায় সকলেই মর্মাহত ও দুঃখিত। উৎসব মানুষের আনন্দ ও মিলনের উপলক্ষ। তাই উৎসবের আনন্দ যাতে কোনওভাবেই বিষাদে পরিণত না হয়, সে বিষয়ে সমস্ত ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও উদ্যোক্তাদের কাছে আবেদন জানান তিনি।