ব্রেকিং

জামিনের আবেদন খারিজ, শালবনি মামলায় হেফাজতের মেয়াদ বাড়ল সুমিত রায়ের

Saturday, 19 September 2026 at 20:38 Superadmin
Share
জামিনের আবেদন খারিজ, শালবনি মামলায় হেফাজতের মেয়াদ বাড়ল সুমিত রায়ের
sumit Roy


বন্দে মাতরম, সংবাদ: বাড়ল হেফাজতের মেয়াদ। শালবনি জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত সুমিত রায়কে শনিবার পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। সুমিতের তরফ থেকে জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দেয় আদালত। এই বিচারকক্ষে উপস্থিত ছিলেন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। এদিন মেদিনীপুর আদালত জুড়ে ছিল কড়া নিরাপত্তা। এই মামলায় সুমিতের পাশাপাশি অমিত ঘোষ, নৃত্য রায় ও লক্ষ্মীকান্ত ভুঁয়াকে পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানান, এই মামলায় সুমিত রায়কে আটদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। সুমিতের বয়ানও রেকর্ড করা হয়েছে। সেই সমস্ত তথ্য আদালতে পেশ করা হয়েছে। এই পরেই বিচারক আরও পাঁচদিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।


সুমিত রায়ের আইনজীবী গৌরব বসু জানিয়েছেন, সিআইডি সাতদিনের হেফাজত চেয়েছিল। তবে বিচারক আরও পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, সুমিত রায়ের সঙ্গে তাঁর আইনজীবী প্রতিদিন ২০ মিনিট করে দেখা করার সুযোগ পাবেন। তদন্তে ধৃতদের কাছ থেকে মোট পাঁচটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন সুমিতের স্ত্রী সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি।