Donald Trump: মিডিয়ার উপর নিষেধাজ্ঞা, আমেরিকায় লঞ্চ হল ট্রাম্প টেলিভিশন
বন্দে মাতরম, সংবাদ- এবার মার্কিন মুলুকে নয়া ফরমান। মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় লঞ্চ হল ট্রাম্প টেলিভিশন। সোমবার থেকে চালু হল নতুন ব্রডকাস্ট টিভি। এটি একটি ২৪ ঘণ্টার ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা চ্যানেল, যা সরাসরি হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হচ্ছে। চব্বিশ ঘণ্টার এই নিউজ চ্যানেলে আমেরিকার প্রেসিডেন্টের যাবতীয় কাজকর্মের ভিডিয়ো সামনে আসবে।
যুক্তরাষ্ট্রের প্রধান কয়েকটি মিডিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্র দ্বন্দ্ব ও উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম সিএনএন (CNN), পলিটিকো (Politico) এবং এমএস নাও (MS NOW)-কে হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।
ট্রাম্পের অভিযোগ ছিল, এই সংবাদমাধ্যমগুলো তার প্রশাসন সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ফেক নিউজ’ বা মিথ্যা ও কাল্পনিক খবর প্রকাশ করে। ফলসরূপ প্রশাসনের বিরুদ্ধে আদালতে ফেডারেল মামলা দায়ের করে। পাশাপাশি, এবিসি (ABC), সিবিএস (CBS), এনবিসি (NBC)-সহ অন্য প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলোও সংহতি প্রকাশ করে হোয়াইট হাউসের অফিশিয়াল টিভি পুল কাভারিং বা যৌথ সম্প্রচার বর্জন করে।
ট্রাম্প টেলিভিশন এটি একটি ২৪/৭ (সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা) ডিজিটাল ভিডিও স্ট্রিম। এখানে ডোনাল্ড ট্রাম্পের অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষণ, প্রশাসনের ঘোষণা, উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান নীতিগত ঘোষণাগুলোর হাইলাইটস রিয়েল-টাইমে আপডেট করা হয়। হোয়াইট হাউসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ কোনও মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি প্রেসিডেন্টের কর্মকাণ্ড দেখতে পারছেন।