ব্রেকিং

আবাস যোজনার নামে কাটমানির অভিযোগ

Wednesday, 30 September 2026 at 20:40 Superadmin
Share
আবাস যোজনার নামে কাটমানির অভিযোগ
Malda Cut Money

বিশ্বজিৎ সাহা, মালদা: আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল হরিশচন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রেমা বাহাদুরপুর এলাকায়। অভিযোগ, সমীক্ষার নামে টাকা চাওয়া হচ্ছে উপভোক্তাদের একাংশের কাছে। পাশাপাশি, তাঁরা বিজেপি করেন—এই কারণেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত তাঁদের আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। ফলে পুনরায় ব্লক প্রশাসনের কাছে আবেদন জানাতে হয়েছে। অরুণা দাস ও সুজিতা দাস বলেন, ‘তারা বিজেপি কর্মী। বাংলা আবাস যোজনার নামে তারা টাকা দিলেই বাড়িটা দেবে বলেছিল।’ 


এদিকে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান এক্রমুল হক বলেন, ‘সমীক্ষার কাজ ব্লক প্রশাসন করছে। আমাদের কিছু জানানো হচ্ছে না। কাটমানি চাওয়ার প্রশ্নই নেই। আমরাও চাই, অভিযোগের সঠিক তদন্ত হোক।’ মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করা হবে।