ব্রেকিং

Tulu Mondal: টুলু মণ্ডলের সংস্থার সমস্ত বরাত বাতিল’, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

Sunday, 20 September 2026 at 19:57 Superadmin
Share
Tulu Mondal: টুলু মণ্ডলের সংস্থার সমস্ত বরাত বাতিল’, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল
Tulu Mondal


বন্দে মাতরম, সংবাদ- এখনও খোঁজ নেই বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের। পাথর ও বালির অবৈধ কারবারের সঙ্গে যুক্ত এই টুলু মণ্ডল। তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও সোনা। রাজ্যে পালা বদলের পর পরই টুলু মণ্ডলের বেআইনি কারবারের খবর প্রকাশ্যে আসে। সম্প্রতি প্রাক্তন সরকারের আমলে রাজস্বে ফাঁকি দেওয়ার কথা নিয়ে টুলু মণ্ডলের নাম নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই পাথর সম্রাট টুলু মণ্ডলের সংস্থার সমস্ত কাজের বরাত বাতিল করার নির্দেশ দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।


এদিন দুর্গাপুরে-আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির দফতরে সংস্থার চেয়ারম্যান, পশ্চিম বর্ধমানের জেলা শাসকসহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মন্ত্রী।


বাম জমানায় এই ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম সামনে আসে, তবে তৃণমূলের আমলেই টুলু মণ্ডলের বাড়-বাড়ন্ত। বীরভূমের বাসিন্দা টুলু মণ্ডল, একদা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিল। বিশেষ করে পাথর ও বালি পাচারের মাফিয়া হিসেবে বীরভূম জুড়ে নাম ছড়িয়ে পড়ে এই ব্যবসায়ীর। সেই ব্যবসায় পরিধি বিস্তৃত হয় পশ্চিম বর্ধমান পর্যন্তও। আগের সরকারের আমলে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি খুলে নির্মাণ ব্যবসায়ী হিসেবে টেন্ডার নিতেন এই টুলু মণ্ডল।


দুর্গাপুরে বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্টভাষায় জানিয়ে দেন, টুলু মণ্ডলের বরাত নেওয়া সমস্ত কাজ শেষ করার জন্য ফের নতুন করে টেন্ডার ডাকা হবে। মন্ত্রীর জানিয়েছেন, টুলু মণ্ডলের কাজের বরাত নিয়ে বিস্তারিত কথা হয়েছে। একজন ফেরার অভিযুক্তকে দিয়ে কাজ করানো যায় না।”