ব্রেকিং

Putin: ভারতে দু’দিনের ব্রিকস সম্মেলনের পর আজ রাশিয়ার উদ্দেশে রওনা দিলেন পুতিন

Sunday, 13 September 2026 at 18:33 Superadmin
Share
Putin: ভারতে দু’দিনের ব্রিকস সম্মেলনের পর আজ রাশিয়ার উদ্দেশে রওনা দিলেন পুতিন
Putin

বন্দে মাতরম সংবাদ: ব্রিকস সম্মেলনে (BRICS summit) যোগ দিতে ভারতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)। দুদিনের এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Pm Narendra Modi) সঙ্গে একাধিক বিষয়ে বৈঠক করেন তিনি। ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন পুতিন। রবিবার রুশ প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার উদ্দেশে রওনা দিলেন।

এই সফরকালে পুতিন ব্রিকস-এর বিভিন্ন অধিবেশনে অংশ নেন, ‘ভারত ইনোভেটস’ প্রদর্শনী পরিদর্শন করেন এবং ভারত-রাশিয়া সম্পর্ক জোরদার করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

পুতিন বলেন, রাশিয়ার ওপর ৩০ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাঁর দাবি, বিশ্বের অন্য সব দেশের ওপর আরোপিত মোট নিষেধাজ্ঞার সংখ্যার তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। বাণিজ্যিক সম্পর্ক জোরদার নিয়ে মোদি ও পুতিনের আলোচনা হয়েছে।


সম্মেলনের ফাঁকেই মোদি ও পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই আলোচনার মূল বিষয় ছিল অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ। দুই রাষ্ট্রপ্রধান ‘অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি ২০৩০’ (Programme for Economic Cooperation 2030) বাস্তবায়নের পাশাপাশি অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এর আগে গত ৩১ আগস্ট বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে তাঁদের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল। সেই ঘটনার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হল।

সোশ্যাল মিডিয়ায় এক্স-এ দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘বিশকেকে সাক্ষাতের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দিল্লিতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত।’ তিনি আরও জানান যে, আলোচনায় বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে।

 

ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পশ্চিম এশিয়া ও কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতসহ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও মোদি ও পুতিনের মধ্যে পারস্পরিক মতবিনিময় হয়েছে। মন্ত্রণালয় জানায়, এসব সংঘাত সামুদ্রিক বাণিজ্যের পাশাপাশি ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার ওপরও প্রভাব ফেলেছে।